অন্যরকম রেকর্ডের সামনে গার্দিওলা

pepএক অন্যরকম সেঞ্চুরি তথা নতুন রেকর্ডের সামনে বায়ার্ন কোচ পেপ গার্দিওলা। ২০১৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত টানা ৯৯ ম্যাচে পৃথক দলকে খেলিয়েছেন তিনি। কোনও ম্যাচেই আগের একাদশ খেলাননি পেপ।
আজ বুন্দেসলিগায় মনশেনগ্লাডবাখের বিপক্ষে যদি আরও একবার পরিবর্তিত একাদশ নামান গার্দিওলা, তাহলে টানা ১০০ ম্যাচে ১০০টি আলাদা একাদশ খেলানোর ইতিহাস গড়বেন সাবেক এই বার্সা কোচ। সেটা হলে ফুটবল ইতিহাসে এটা হবে নতুন এক রেকর্ড।
পরবর্তী ম্যাচে কে খেলছেন আর কে খেলছেন না সে বিষয়ে খেলোয়াড়দের কিছু জানান না তিনি। পেপ বলেন, আমার সময় নেই প্রতি সপ্তাহে খেলোয়াড়দের কাছে গিয়ে ব্যাখ্যা করার যে কেন সে খেলছে না। আর কেউ খেলছে না মানে এই নয় যে আমি তাকে পছন্দ করি না। এটা তারা ভালোমতোই জানে।
তবে পেপ একা নন। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার চেয়ে অনেক এগিয়ে। ফার্গি টানা ১৬৫ ম্যাচে আলাদা একাদশ খেলানোর রেকর্ড গড়েছেন। অন্যদিকে লিভারপুলে কোচ থাকাকালে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ৯৯ ম্যাচের প্রতিটিতেই আলাদা একাদশ খেলিয়েছেন রাফায়েল বেনিতেজ।

/এমআর/