ফিক্সিং: নেপালের ৪ ফুটবলার আজীবন নিষিদ্ধ

afc_logoনেপালের ৪ ফুটবলার, এক কর্মকর্তা এবং এক তাজিক রেফারিকে ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে এএফসি।
তারা জানায়, এএফসি ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
নেপালি কর্মকর্তা অঞ্জন এবং বাকি চার ফুটবলার বিকাশ সিং ছেত্রি, সন্দিপ রাজ, রিতেশ থাপা ও সাগর থাপার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তরা ২০০৮ থেকে ২০১২ সালে বিভিন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন।
এছাড়া অভিযুক্ত তাজিক রেফারি মুর্তাজোভ পারভিজের বিরুদ্ধে ম্যাচের ফল পাল্টাতে প্ররোচনার অভিযোগ পাওয়া গেছে। বিশেষ করে ২০১৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ-তাজিকিস্তানের ম্যাচেই এমনটি করেছিলেন তাজিকিস্তানের ওই রেফারি।    
উল্লেখ্য, গত অক্টোবরেই অভিযুক্তদের নিষিদ্ধ করে দেশগুলোর গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি।

/এফআইআর/