এখন জার্মানির নাগরিক হলেও পার্কাসের জন্ম ইরানে। নতুন দলকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্য তার, ‘প্রিমিয়ার লিগে আমার লক্ষ্য শিরোপা। তবে সেটা বেশ কঠিনই হবে। কারণ লিগে বেশ কয়েকটি ভালো মানের ক্লাব আছে। তবু দলকে যতটা সম্ভব সাফল্য এনে দিতে চাই।’
ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি ক্লাবের দায়িত্বে থাকা পার্কাসের কোচিংয়ে উয়েফা প্রো লাইসেন্স আছে। ব্রাদার্সে দীর্ঘদিন থাকতে চান তিনি, ‘মৌসুম শেষে কী হবে জানি না। তবে অনেকদিন থাকতে পারলে দলের সঙ্গে বোঝাপড়া ভালো হয়। যদিও সব কিছু নির্ভর করছে সাফল্যের ওপর। আমি কোচিংকে ব্যবসা হিসেবে দেখি না। এটা আমার ভালোবাসার জায়গা।’
মঙ্গলবার নতুন কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন ব্রাদার্সের সভাপতি নজরুল ইসলাম, ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ, অধিনায়ক ফয়সাল মাহমুদ এবং কয়েকজন সাবেক ফুটবলার।