অবশ্য হতে পারে শীর্ষস্থানটা রিয়াল মাত্রই কয়েক ঘণ্টা ধরে রাখল। এসপানিওলের মাঠে দিবাগত রাত ২টার ম্যাচ জিতলেই আবার এক নম্বরে উঠবে বার্সেলোনা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত সবার ওপরে রিয়াল, এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট পেছনে বার্সা (৩৯)।
শীতকালীন বিরতির পর প্রথম ম্যাচে আত্মঘাতী গোল করেন গেতাফে গোলকিপার ডেভিড সোরিয়া, রাফায়েল ভারান ও লুকা মদরিচ। ৩৪ মিনিটে ফারল্যান্ড মেন্ডির ক্রস ভারান হেড করার আগেই পাঞ্চ করতে গিয়ে নিজের জালে বল জড়ান সোরিয়া।
মৌসুমে এটাই কোনও গোলকিপারের প্রথম আত্মঘাতী গোল, যার সুবিধা নিলো রিয়াল ২০১৮ সালের পর। প্রথমার্ধে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার তিনটি সেভ রিয়ালকে রাখে স্বস্তিতে।
বিরতির পর ৫৩ মিনিটে টনি ক্রুসের ফ্রি-কিক থেকে ভারান হেড করে ব্যবধান দ্বিগুণ করেন। অফসাইড সন্দেহে ভিএআর ব্যবহার করেন রেফারি, শেষ পর্যন্ত গোল বহাল থাকে।
ম্যাচের যোগ করা ষষ্ঠ মিনিটে ম্যাচের শেষ শটে তৃতীয় গোল করেন মদরিচ।