মাইনপুর ১-০ গোলে সরিষাবাড়ী বাঙালি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে গোল্ডকাপ ট্রফি হাতে নেয়। আর বকশীগঞ্জ ধাতুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে ২-১ গোলে জিতে বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্সের মেয়েরা।
আজ রবিবার শহরের জিলা স্কুল মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে তিন দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: এনামুল হক। এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সিংহজানি কাচারীপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সরকার উপস্থিত ছিলেন। বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।