রাতে হোটেলের লবিতে তাদের পাওয়া গেলো মাস্ক পরা অবস্থায়। কেউই কোনও ঝুঁকি নিতে চাইছেন না। হোটেলের লবিতে কেউ কেউ মাস্ক খুললেও অনেকেই আবার তা পরেই ছিলেন। ক্লাবের মেসিডোনিয়ান কোচ মারিয়ান সেকুলোভস্কি অবশ্য মাস্ক খুলে এক ফাঁকে বাইরেও গেলেন।করোনাভাইরাসের প্রসঙ্গ উঠতেই এই কোচ বললেন, ‘সতর্কতামূলক আমরা সবাই মাস্ক পরেই এসেছি। কোনও ঝুঁকি নিতে চাই না। আমি এতক্ষণ মাস্ক পরেই ছিলাম। ওই তো ব্যাগেই আমারটা আছে। তবে এএফসি কাপে প্রথম ম্যাচে আমরা জিতেই মালেতে ফিরে যেতে চাই।’