চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যানইউর বিদায়

2369572_herolউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়ল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। মঙ্গলবার রাতে বি গ্রুপের শেষ ম্যাচে উলফসবার্গে বিপক্ষে খেলায় ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় লুইস ফন গালের শিষ্যরা। এর ফলে গ্রুপ বি থেকে শেষ ষোলোতে উঠেছে উলফসবার্গ ও পিএসভি আইন্দহোফেন।
এদিন খেলার শুরুর ১০ মিনিটে এন্থনি মার্শালের গোলে এগিয়ে যায় ম্যানইউ। হুয়ান মাতার পাস থেকে গোল করেন তিনি। পিছিয়ে পড়ার তিন মিনিটের মাথায় সমতা আনেন স্বাগতিক উলফসবার্গের রুদ্রিগেজ। খেলার ২৯ মিনিটে ভিয়েরা ফ্রেতাসের গোলে লিড নেয় উলফসবার্গ। ২-১ গোলে এগিয়ে থেকে  বিরতিতে যায় জার্মান ক্লাবটি।
খেলার ৮২ মিনিটে উলফসবার্গের ডিফেন্ডার যসুহা আত্মঘাতী গোল করলে সমতায় ফিরে ম্যানইউ। এর ঠিক দুই মিনিটের মাথায় গোল করে ম্যানইউর বিদায় নিশ্চিত করেন রুদ্রিগেজ।গ্রুপের অন্য ম্যাচে সিএসকেএ মস্কো ২-১ গোলে হারিয়েছে পিএসভি আইন্দহোফেন।

/এমআর/এমএনএইচ/