জি গ্রুপে চেলসি ও পোর্তোর পয়েন্ট সংখ্যা সমান হলেও গোলব্যধানে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ব্লুজরা। নকআউট পর্বে খেলতে হলে চেলসিকে আজ পোর্তের বিপক্ষে জয় পেলেই হবে। আর ঘরের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে পোর্তোর বিপক্ষে ব্লুজরা হেরে গেলে সে ক্ষেত্রে পোর্তো গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে চলে যাবে।
আর দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ডে যেতে হলে ডায়নামো কিয়েভে ও ম্যাকাবি টেল এভিনের মধ্যকার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে ব্লুজদের। ডায়নামো কিয়েভের বর্তমান পয়েন্ট ৮। ফলে ম্যাকাবি টেল এভিনের বিপক্ষে ডায়নামো জয় পেলে তাদের পয়েন্ট সংখ্যা গিয়ে দাঁড়াবে ১১। চেলসি হেরে গেলে ও ডায়নামো জয় পেলে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়বে ব্লুজরা।
এদিন কঠিন পরীক্ষার মুখোমুখি আর্সেনালও। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তাদের সামনে। গ্রুপ পর্বে শেষ ম্যাচে আজ তাদের শুধু জিতলেই হবে না, ব্যবধানটা হতে হবে কমপক্ষে ২-০ কিংবা ৩-২। অন্যদিকে শেষ ষোলোয় ওঠার জন্য গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের প্রয়োজন শুধু ড্র। আর জয় হলে তো কথাই নেই। তবে ১-০ কিংবা ২-১ গোলে হারলেও তাদের কোনও অসুবিধা নেই। ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোর টিকিট কাটবে তারা।
এই গ্রুপে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আগেই নকআউট পর্বের টিকিট কেটেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আর অলম্পিয়াকোসের ৯ ও আর্সেনালের পয়েন্ট ৬। এতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দুই দলের ভাগ্য নির্ধারণ হবে বুধবার এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে।একই গ্রুপের খেলায়বায়ার্ন মিউনিখ হবে দিনামো জাগরেভের।
/এমআর/