ফের ফিটনেস সমস্যায় মেসি

2377042_heroaগত ২৬ সেপ্টেম্বর হাঁটুর ইনজুরিতে পড়েন মেসি। প্রায় ৭-৮ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। দীর্ঘ বিরতি শেষে ২১ নভেম্বর এল ক্লাসিকোতে বদলি হিসেবে হিসেবে মাঠে নামেন।
সদ্য ইনজুরি থেকে ফেরা মেসি ফের ফিটনেস সমস্যায় পড়েছেন। বুধবার রাতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের হ্যামস্ট্রিং সমস্যায় পড়েছেন মেসি। যদিও পুরো নব্বই মিনিটই মাঠে ছিলেন তিনি।
লেভারকুসেনের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথম গোলটি আসে মেসির পা থাকে। এ ম্যাচে বার্সেলোনার বেশিরভাগ তারকা খেলোয়াড়ই থাকেন বিশ্রামে। ইনজুরিতে থাকায় দলে ছিলেন না নেইমার। লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস ও হাভিয়ের মাসচেরানোকে মাঠে নামাননি কোচ লুইস এনরিক।
ম্যাচ চলাকালীন বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন মেসি। তবে ক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি।

/এমআর/