রিয়ালের আবেদন খারিজ

denis-cheryshev-0312কোপা দেল রেতে এক মৌসুম নিষেধাজ্ঞা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর বিরুদ্ধে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে আপিল করেও লাভ হয়নি ক্লাবটির। সেই আপিল আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কাদিজের বিপক্ষে কোপা দেল রের শেষ ম্যাচে নিষিদ্ধ খেলোয়াড়কে মাঠে নামানোর অভিযোগ ছিল রিয়ালের বিরুদ্ধে। গত মৌসুমে ভিয়ারিয়ালে খেলা ডেনিস চেরিশেভ শেষ তিন ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন। নিয়ম অনুযায়ী চলতি মৌসুমে ওই ম্যাচে সে নিষিদ্ধ ছিল। রিয়াল সেই নিষিদ্ধ খেলোয়াড়কে নামিয়ে ৩-১ গোলে জয়লাভ করে। ম্যাচে নিষিদ্ধ থাকা রাশিয়ান মিডফিল্ডার ডেনিস চেরিশেভ মাঠে নামেন এবং একটি গোলও করেন। খেলা শেষে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে বিষয়টি নিয়ে অভিযোগ করে কাদিজ। সেই অভিযোগের প্রেক্ষিতে রিয়ালকে চলতি মৌসুমের জন্য এই টুর্নামেন্টে থেকে বহিষ্কার করা হয়।
এ প্রসঙ্গে ফেডারেশনের আপিল কমিটি বলেছে, ‘খেলোয়াড়ের যোগ্যতা যাচাই করে খেলানোর বিষয়টির দায়ভার ক্লাবের ওপরই থাকে।’
তবে এখনই শেষ হয়ে যাচ্ছে না রিয়ালের আশা। প্রশাসনিক ট্রাইব্যুনাল যদি রিয়ালেরর আবেদন গ্রহণ করে। তখনই হয়তো রিয়াল মাদ্রিদ টুর্নামেন্টটিতে খেলার সুযোগ পাবে। 

/এফআইআর/