ওল্ড ট্রাফোডেই যাচ্ছেন গার্দিওলা!

pepguardiola-cropped_h9qhvm86o8t013080dm60s9fpবেশ কিছুদিন ধরেই গুঞ্জন ম্যানসিটিতে যাচ্ছেন বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের দাবি ম্যানসিটি নয়, ম্যানচেস্টার ইউনাইটেডকে পরবর্তী ঠিকানা করতে চাইছেন সাবেক বার্সা কোচ।
এবার সে গুঞ্জন আরও উস্কে দিলেন খোদ বায়ার্নের অনারারি প্রেসিডেন্ট কিংবদন্তি ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তিনি বলেন, পেপ আগামী মৌসুমে সম্ভবত তার পরবর্তী ঠিকানা হিসেবে ম্যানইউকে বেছে নেবেন।
চলতি মৌসুম শেষেই বায়ার্নের সঙ্গে গার্দিওলার তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। কিন্তু, অনেক দিন ধরেই বাভারিয়ানদের সঙ্গে তার চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে আছে। সাবেক এই বার্সা কোচকে দলে ভেড়াতে ম্যানইউ ও ম্যানসিটি জোর প্রচেষ্টা চালাচ্ছে। বেকেনবাওয়ারের মতে পেপ সম্ভবত ম্যানইউকে তার পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বেছে নেবেন। সূত্র-গোল ডটকম।

/এমআর/