ম্যাচ শেষে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করার সময় টোকিওর নারিতা এয়ারপোর্টে অপেক্ষা করছিল টিম বার্সেলোনা। এ সময় মেসি ও তার ক্লাব সতীর্থরা রিভার প্লেট সমর্থকদের সঙ্গে ছবি তুলছিলেন।
কয়েকজন রিভার প্লেট সমর্থক লিওনেল মেসির ওপর চড়াও হন। তারা মেসিকে লক্ষ্য করে থুথু নিক্ষেপ করেন এবং অপমানসূচক কথা বলেন।
সে সময় মেসিকে সহায়তা করতে এগিয়ে আসেন তার বার্সা ও আর্জেন্টাইন সতীর্থ মাসচেরানো। মেসিকে সহায়তা করতে এগিয়ে আসেন সুয়ারেজও। রিভার প্লেটের ডিরেক্টরও পাশেই দাঁড়িয়ে ছিলেন। পরিস্থিতি ঘোলাটে বুঝতে পেরে তিনি সেই উত্তেজিত সমর্থককে সেখান থেকে বের করে দেন। এ সময় সুয়ারেজও উত্তেজিত সেই সমর্থককে শান্ত হওয়ার জন্য অনুরোধ করেন।
পরিস্থিতি শান্ত হলে মেসি আবারও রিভার প্লেটের সমর্থকদের সঙ্গে হাসি মুখে ছবি তোলা শুরু করেন।
/এমআর/