চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হারের পর অবকাশ যাপনে পিএসজির বেশ কয়েকজন খেলোয়াড় গিয়েছিলেন ইবিজায়। সেখান থেকে ফিরেই করোনা ধরা পড়েছে তিনজনের শরীরে। ডি মারিয়া ও পারেদেসের ‘পজিটিভ’ আসায় নেইমারকে নিয়ে শঙ্কা। কারণ এই দুজনের কাছাকাছি ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
যদিও গতকাল লেকিপ ছেপেছিল, তৃতীয় খেলোয়াড়টি আর্জেন্টাইন স্ট্রাইকার মার্কো ইকার্দি। তবে আজ ফরাসি সংবাদমাধ্যমটি জানিয়েছে নেইমারের নাম। তাদের দাবি, করোনা ‘পজিটিভ’ হওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এখন আছেন আইসোলেশনে।
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলায় পিএসজির এবারের মৌসুম শুরু হচ্ছে দেরিতে। দুই দফা তাদের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে। নতুন সূচিতে ১০ সেপ্টেম্বর ফরাসি লিগের প্রথম ম্যাচে লঁসের বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এর আগেই করোনা থাবা বসিয়েছে ফরাসি ক্লাবটিতে।