উল্লেখ্য, গত মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পয়িনশিপ লিগে মুখোমুখি হয়েছিল আরামবাগ ও বাংলাদশে পুলিশ। ম্যাচে ৩-২ গোলে হেরে যায় আরামবাগ। ম্যাচের পরই রেফারিকে মারতে যায় আরামবাগের সর্মথকরা। এ সময় পুলিশের সাথে হাতাহাতি হয তাদের। পরে প্রায় ৪০-৫০ জনের একটি দল নিয়ে বাফুফে ভবনে ভাংচুর করে তারা। এরই প্রেক্ষিতে মতিঝিল থানায় অজ্ঞাত শতাধকি ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের (মামলা নং ৩১) করে বাফুফ। মামলা দায়ের করার পর আরামবাগ ক্লাব থেকে বেশ কয়েক জনকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাদের আদালতে চালান করা হয়।
/আরএম/এফএএন/