মাত্র ৫ মিনিটে সংবাদ সম্মেলন শেষ করলেন ফন গাল!



গালশনিবার প্রিমিয়ার লিগে স্টোক সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এ লক্ষ্যেই বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন ম্যানইউ কোচ লুই ফন গাল। সেখানে উপস্থিত হলেও গণমাধ্যমের প্রশ্ন বাণে টিকতে না পেরে মাত্র ৫ মিনিটেই সংবাদ সম্মেলন কক্ষ ছেড়ে গেছেন তিনি।
বলতে গেলে চাপেই আছেন ম্যানইউ কোচ। গত ৬ ম্যাচে জয়ের দেখা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লিগে শীর্ষ চারেও থাকতে পারেনি তার দল। এ অবস্থায় তাকে নিজের চাকরি বাঁচাতে মাত্র দুই ম্যাচের সময়সীমা বেঁধে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এমন অবস্থায় এ সম্পর্কিত প্রশ্নই ঘুরে ফিরে আসে সংবাদ সম্মেলনে। কিন্তু সেই ধরনের প্রশ্নের উত্তর না দিয়ে সবাইকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বের হয়ে যান তিনি।
তবে এর আগে কিছু গুঞ্জনের উত্তরও দিয়ে যান ফনগাল। বলেন, ‘আমি তো মনে করেছি আমি এরই মধ্যে বরখাস্ত হয়ে গেছি। আর আমার বিকল্প কোচ হিসেবে এখানে একজন চলেও এসেছেন।’

/এফআইআর/