বড় দিনের উৎসবে মাতোয়ারা রোনালদো-নেইমার

রোনালদোবড় দিনের উৎসবে মাতোয়ারা সবাই। এর সঙ্গে নিজেদের জড়াতে ভুলেননি ফুটবল বিশ্বের তারকারাও। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে শুভেচ্ছা ও আনন্দ মুহূর্তের ছবিগুলো পোস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও সার্জিও আগুয়েরো।
রোনালদো পুরনো বন্ধুদের ছবি পোস্ট দিয়ে স্মৃতি রোমান্থন করেছেন আগের দিনগুলোর কথা। একই সঙ্গে নিজের একটি ছবি দিয়ে সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের এই প্রাণভোমরা। একইভাবে ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বার্সেলোনা তারকা নেইমারও।নেইমার
আগুয়েরোব্যতিক্রমভাবে শুভেচ্ছা জানিয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ছেলে বেঞ্জামিনকে নিয়ে বড়দিনের আনন্দে মেতেছেন। ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি।

টিম ক্যাহিলভিন্নভাবে ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া ফরোয়ার্ড টিম ক্যাহিল। তিনি বিছানায় নিদ্রারত অবস্থায় পাশে ক্রিসমাস-ট্রি রেখে ছবি পোস্ট করেছেন।
/এফআইআর/