জয়ে শুরু ভারতের

সাফ সুজুকি কাপসাফ সুজুকি কাপে জয় দিয়ে যাত্রা শুরু করলো ভারত। শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে দুটি গোলই এসেছে রবিন সিংয়ের পা থেকে। ৫১ ও ৭৩ মিনিটে গোল দুটি করেন এই স্ট্রাইকার।
আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে ১-০ গোলে জয় পাওয়ায় এই ম্যাচে ৫টি পরিবর্তন এনেছিলেন শ্রীলঙ্কা কোচ। কিন্তু পরিবর্তন এনে উল্টো হারের লজ্জাই পেতে হয়েছে লঙ্কানদের।
এ জয়ের ফলে গ্রুপ ‘এ’ থেকে তিন পয়েন্ট নিশ্চিত হলো ভারতের।
/আরএম/এফআইআর/