ক্লাব কিনছেন বেকহাম

nonameএবার ফুটবল ক্লাব কিনছেন ডেভিড বেকহাম। সবকিছু ঠিকঠাক থাকলে 'ক্লাব মিয়ামি বেকহাম ইউনাইটেড' নামে ওই ক্লাবটি আমেরিকার মেজর লিগ সকারের ২০১৮ মৌসুমেই মাঠে নামবে।

এখন থেকেই খেলোয়াড় বাছাইয়ের কাজে নেমে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে খেলা সাবেক এই মিডফিল্ডার ।

জানা গেছে বার্সেলোনার স্প্যানিশ তারকা ডিফেন্ডার জেরার্ড পিকেকে দলে ভেড়ানোর প্রস্তাব দিয়েছেন বেকহাম। বার্সা অধ্যায় শেষেই পিকেকে নিজ দলে দেখতে চান বেকহাম। এছাড়াও সাবেক সতীর্থ ওয়েইন রুনি ও জাতান ইব্রাহিমোভিচের সঙ্গেও নাকি যোগযোগ রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।

ক্লাবে বেকহামের অংশীদার হিসেবে আছেন, সিমন ফুলার, মিয়ামিভিত্তিক বলিভিয়ান ব্যবসায়ী মার্সেলো ক্লাউর এবং আমেরিকান ক্রীড়া ব্যক্তিত্ব টিম লিউইকি।

/এমআর/