আর্সেনালকে উড়িয়ে দিল সাউদাম্পটন

2FA00D0B00000578-0-image-a-152_1451162463489গত ম্যাচে ম্যানসিটিকে হারিয়ে উড়ছিল আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের দলকে মাটিতে নামিয়ে আনল সাউদাম্পটন। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনালকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে সাউদাম্পটন। এই হারের ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সুযোগ হাতছাড়া হয় আর্সেন ওয়েঙ্গারের দলের।

নিজেদের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় সাউদাম্পটন। কুকো মার্টিনার গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। বিরতির আগে কোনও দলই আর গোল না পেলে ১-০ গোলে এগিয়ে থাকে সাউদাম্পটন।

বিরতির পর আর্সেনালের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে সাউদাম্পটন। ম্যাচের ৫৫ মিনিটে সাদিও মানের বাড়ানো বল ধরে আর্সেনালের জালে জড়ান লংয়ে। আর্সেনাল খেলায় ফিরে আসার চেষ্টা করে উল্টো ৬৯ মিনিটে আবারও গোল হজম করে।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় আর দলের ৪ নম্বর গোলটি করেন সেই লংয়ে। ডি বক্সের ভেতর বল পেয়ে আর্সেনালের গোলরক্ষকে পরাস্ত করেন এই স্টাইকার। আর তাতেই ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই হারে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি শীর্ষেই রয়েছে।

/এমআর/