মেসির সঙ্গে গতবারের বিজয়ী রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড রোনালদো ছাড়া সেরা খেলোয়াড়ের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন জুভেন্টাস গোলরক্ষক গিয়ানলুইজি বুফন।
এই অ্যাওয়ার্ডে সেরা কোচ নির্বাচিত হয়েছেন বেলজিয়ামকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষে নিয়ে যাওয়া মার্ক উইলমটস।
রবিবার রাতে পুরস্কার পাওয়ার পর মেসি তার অনুভূতিতে বলেন, ‘আমি এখানে এসে খুশি এবং পুরস্কার জিতে আনন্দিত।’
উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ফিফা ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে। সেখানে বর্ষসেরার এই পুরস্কারের জন্য ঘোষিত সংক্ষিপ্ত তালিকায় আছেন মেসি, তার বার্সেলোনা সতীর্থ নেইমার ও রিয়াল মাদ্রিদের রোনালদো।
/এফআইআর/