রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার হয়ে খেলা বিরল খেলোয়াড়দের একজন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোনালদো। আর বর্তমানে ফুটবল বিশ্বে আলোচিত দু তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
ক্রিস্টিয়ানো ও মেসির মধ্যে কে সেরা এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, আমি মেসিকে বেছে নেবো। সে অনেক পরিপূর্ণ খেলোয়াড়। সে যা করে অত্যন্ত চিত্তাকর্ষকভাবে করে। এবারের ব্যালন ডি'অরও মেসি জিতবেন বলেই রোনালদোর বিশ্বাস।
মেসি ও রোনালদোর সাথে এবারের ব্যালন ডি'অর জয়ের সেরা তিনের তালিকায় আছেন ব্রাজিলের অধিনায়ক ও বার্সেলোনার ফরোয়ার্ড নেইমারও। তবে নেইমারের প্রসঙ্গে কিছু বলেননি 'দ্য ফোনেমেনন'।
/এমআর/