তিনি জানিয়েছেন, প্রথমবার দলকে আন্তর্জাতিক অঙ্গনে কাছে থেকে দেখে মনে হয়েছে দল বেশি রক্ষণাত্মক মনোভাবে খেলাটাকেই বেশি প্রাধান্য দিয়েছিল।
দলের খুঁটিনাটি বিশ্লেষণ করে তিনি বলেছেন, ‘রক্ষণাত্মক পদ্ধতিতে খেলতে অভ্যস্ত হয়ে পড়েছিল বলে আমার কাছে মনে হয়েছে। তাদের আক্রমণ করার মানসিকতার ঘাটতি রয়েছে। প্রতিপক্ষ রক্ষণভাগে আক্রমণ টেনে নিয়ে গিয়ে এর ধারাবাহিকতা রক্ষার অভাব রয়েছে। এছাড়া হঠাৎ হঠাৎ খেই হারিয়ে ফেলা একটি বিরাট সমস্যাও ছিল।’
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রমাগত চাপের মুখেই থাকতে হয়। আর সেই চাপ সামলানোর মানসিকতায় ঘাটতি রয়েছে আমাদের ফুটবলারদের। গুরুত্বপূর্ণ সময়ে অহেতুক ‘সিলি মিসটেক’ করার প্রবণতা দলকে বার বার বিপদের মুখে ফেলে দিয়েছে।’
এদিকে দেশে ফিরেই আজ বাফুফের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে মারুফের। সেখানেই নির্ধারিত হবে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপে তিনি দায়িত্বে থাকছেন কিনা।
কোচ ফিরলেও বাংলাদেশ জাতীয় দল টিকিট জটিলতায় দেশে ফিরতে পারেনি। তাদের দেশে ফেরার কথা বৃহস্পতিবার।
/আরএম/এফআইআর/