২০২৩ এশিয়ান কাপের আয়োজক হতে ইচ্ছুক চীন

noname২০২৩ এএফসি এশিয়ান কাপের আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে চীন। নিজেদের ওয়েব সাইটে এমনটাই জানিয়েছে চীনের ফুটবল ফেডারেশন।
তাই আয়োজক হতে নিলামে অংশ নিতে সর্বোচ্চটাই দিতে চাইছে বিশ্বের সব চেয়েবেশি জনসংখ্যাবহুল দেশটি। মূলত নিলামে অংশ নিতে হলে ৬ শহরসহ ৮টি স্টেডিয়াম প্রয়োজন। যেখানে মাসব্যাপী এই টুর্নামেন্টে ৫১টি ম্যাচ থাকবে।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ চীন বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ে ৮৪তম স্থানে অবস্থান করছে। আর চীনের বর্তমান রাষ্ট্রপতি জি জিনপিং নিজ দেশে খেলাটির মান উন্নোয়নে বিশ্বকাপ জয় অথবা আয়োজক হওয়ার প্রতি সম্প্রতি জোর দিয়েছেন। এরপরই নড়েচড়ে বসেছে চীনের ফুটবল ফেডারেশন।  
উল্লেখ্য, ২০০৪ সালে এশিয়ান কাপ আয়োজন করেছিল চীন। সেবার ফাইনালে গেলেও জাপানের কাছে ৩-১ গোলে হারে তারা।

/এফআইআর/