আরামবাগকে ৩০ লাখ টাকা জরিমানা

বাফুফেবাফুফে ভবনে ভাংচুরের ঘটনায় আরামবাগ ক্লাবকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার জরুরি সভা শেষে এমন সিদ্ধান্ত নেয় বাফুফে। সঙ্গে জরিমানা অনাদায়ে এক বছর নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথাও বলেছে সংস্থাটি।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, `সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ঘটনা গত ২২ ডিসেম্বরের। সেদিন কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে মুখোমুখি হয়েছিল আরামবাগ ও বাংলাদেশ পুলিশ। ম্যাচে ৩-২ গোলে হেরে যায় আরামবাগ। ম্যাচের পরই আরামবাগ সমর্থকরা মাঠে ঢুকে রেফারিদের মারধর করেন। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা এগিয়ে এলে আরামবাগের সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে আরামবাগ সমর্থক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাদের লাঠিপেটা করে পুলিশ। পরবর্তীতে তারা বাফুফে ভবনে এসে ভাঙচুর চালায়।

ঘটনার দিনই মতিঝিল থানায় প্রায় ১৫০ জনের নামে মামলা করে বাফুফে। এর কয়েকদিন পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় আরামবাগ ক্লাবকে।

/আরএম/এফআইআর/