‘এসএসসি ৯৮-এইচএসসি ২০০০-ফ্রেন্ডস গ্রুপে’র আয়োজনে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ফুটবল টুর্নামেন্ট। তাতে অংশ নিচ্ছে মোট ১৩টি দল। টুর্নামেন্টটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন।
সেই লক্ষ্যে শুক্রবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৫টায় টুর্নামেন্টের ট্রফি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং বসুন্ধরা এলপিজির নির্বাহী পরিচালক জাকারিয়া জালাল।
অতিথিদের সূচনা বক্তব্যপর্ব শেষে এক এক করে ক্লাব ৯৮ শরীয়তপুর, ক্লাব খিলগাঁও, জিনিয়াস ৯৮ যাত্রাবাড়ি, মতিঝিল কিংস,উত্তরা ভাইকিংস,ধামোস থান্ডার,মিরপুর স্কোরিয়া, টংগী ৯৮ কিকারস, ঢাকাইয়া নবাব, নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস, সকার ৯৮ সাভার, গাজীপুর লায়ন্স, ইউসিজি উত্তরা ইউনাইটেড দলের জার্সি উন্মোচন করা হয়।