চেলসির দাপুটে জয়

জয় দিয়ে নতুন বছর শুরু করেছে চেলসি। রবিবার বছরের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ব্লুজরা। গোল তিনটি করেছেন অস্কার, সিলভা ও দিয়েগো কস্তা।চেলসি ২

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যোগ দেওয়া গাস হিডিঙ্কের অধীনে এটাই চেলসির প্রথম জয়। এই ডাচ কোচের অধীনে প্রথম দুটি ম্যাচ ড্র করেছিল চেলসি। বাজে পারফরম্যান্সের কারণে সম্প্রতি হোসে মরিনহোকে ছাঁটাই করে হিডিঙ্ককে দেয় চেলসি।

রবিবার ম্যাচে ২৮ মিনিটে দিয়েগোর পাস দেন থেকে গোল করেন অস্কার। খেলার ৬০তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের আরেক মিডফিল্ডার উইলিয়ান। অস্কারের পাস থেকে আচমকা শটে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

খেলার ৬৯ মিনিটে স্কোর ৩-০ করেন কস্ত‌‌‌। উইলিয়ান ডি বক্সে ঢুকে জোরালো শট নিয়েছিলেন। কিন্তু তা ঠেকিয়ে দেন ক্রিস্টাল গোলরক্ষক। ফিরতি বল ধরে জালে পাঠাতে ভুল করেননি কস্তা।চেলসি

এ জয়ে ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে উঠে এসেছে চেলসি। সপ্তম স্থানে থাকা ক্রিস্টাল প্যালেসের পয়েন্ট ৩১।

/এমআর/