বর্ষসেরা প্লে-মেকারও মেসি

চ্যাম্পিয়ন্স লিগ, গোল ডটকম, লা লিগা ও ইউরোপিয়ান ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এবার বর্ষসেরা প্লে-মেকারের পুরস্কারও জিতলেন বার্সা তারকা।মেসি ৩

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) ২০১৫ সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করলেন তিনি। এছাড়া বার্সা কোচ লুইস এনরিকে বর্ষসেরা কোচের পুরস্কার জয় করেন।

মেসি প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড জয় করলেন। গত বছর রিয়াল মাদ্রিদের জার্মান তারকা টনি ক্রুস এই পুরস্কার পেয়েছিলেন।

নিজের ক্লাব সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে পেছনে ফেলে মেসি আইএফএফএইচএস’র বর্ষসেরা প্লেমেকারের পুরস্কার জয় করেন। মেসি সর্বোচ্চ ১৬৮ পয়েন্ট পান; আর ইনিয়েস্তা পান ৯১ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে ইতালিয়ান তারকা আন্দ্রে পিরলো তৃতীয় নির্বাচিত হন।

/এমআর/