নেপাল-মালয়েশিয়ার গোল শূন্য ড্র

বঙ্গবন্ধু গোল্ড কাপে গোল শূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করল নেপাল ও মালয়েশিয়ার ফেলদা ইউনাইটেড। যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে শনিবার গোল করতে পারেনি কেউই।
খেলার ১৯ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিল ফেলদা ইউনাইটেড। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ ফেরিস ড্যানিয়েল বল নিয়ে ঢুকে পড়ে নিচু ক্রস করেছিলেন কিন্তু ছোট বক্সের মাঝে দাঁড়ানো ববি গঞ্জালেস তাতে পা ছোঁয়াতে পারেননি। ৬৩ মিনিটে নেপালের মিডফিল্ডার জাগজিৎ শ্রেষ্ঠার জোরালো শট ফেলদার সাইড পোস্টে লেগে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় গোল করতে পারেনি কেউই। এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ জানুয়ারি বেলা ৩টায় পরবর্তী ম্যাচে খেলবে নেপাল। আর মালয়েশিয়া একই দিনে একই মাঠে খেলবে বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে।

/আরএম/এফআইআর/