এফএ কাপে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে শেষ বাজি বাজার দুই মিনিট আগের পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি কিক থেকে গোলটি করেন ওয়েন রুনি।
খেলার একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত মানইউর সঙ্গে সমান তালে লড়ে গেছে দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেড। বলতে গেলে এদিন তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেনি রেড ডেভিলরা।
খেলার ৯৩ মিনিটে শেফিল্ড ইউনাইটেডের ডি বক্সের ভেতরে বিপজ্জনকভাবে গোল পোস্টের দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেমফিস ডিপে। এ সময় তাকে ট্যাকল করেন শেফিল্ড প্লেয়ার হ্যামন্ড। যার ফলশ্রুতিতে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।
পেনাল্টি কিক থেকে গোল করতে ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনি। কষ্টার্জিত এ জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করলো ম্যানইউ।
/এমআর/