পিছিয়ে গেল বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ, পেছাল ফাইনালও

বঙ্গবন্ধু গোল্ড কাপের বাংলাদেশ বনাম মালয়েশিয়ার খেলা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১২ তারিখে পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ তারিখে।  

বাফুফে সূত্রে জানা গেছে, ম্যাচটি সরাসরি সম্প্রচারে চ্যানেল নাইনের যন্ত্রপাতি ওই সময়ের মধ্যে আসতে পারবে না বলে খেলাটি পিছিয়ে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে ফাইনাল ম্যাচও। আগামী ২০ তারিখে ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হবে আগামী ২২ জানুয়ারি।

জানা গেছে, বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ২০ তারিখে তিনি উপস্থিত থাকতে পারবেন না বিধায় ফাইনালটি ২২ তারিখে পিছিয়ে দেওয়া হয়েছে।

/আরএম/এমআর/