পাঁচটি ব্যালন ডি'অরের বিনিময়ে একটি বিশ্বকাপ চাই: মেসি

ফুটবল দেবতা তাকে দুহাত ভরে দিয়েছেন। এক বিশ্বকাপ ছাড়া আর সবকিছু অর্জন করেছেন তিনি। কিন্তু বিশ্বকাপ না পাওয়ার বেদনা ভুলতে পারেননি লিওনেল মেসি। এমনকি পাঁচটি বর্ষসেরা পুরস্কারের বিনিময়ে হলেও এই শিরোপাটা চান আর্জেন্টিনা অধিনায়ক! মেসি ৩৩

২০১৫ সালের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কারের রাতে সংবাদ সম্মেলনে মেসি বলেন, 'নিশ্চিতভাবে একজন খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ লক্ষ্য বিশ্বকাপের শিরোপা। পাঁচটি ব্যালন ডি'অরের বিনিময়ে অবশ্যই আমি এটাই (বিশ্বকাপ) বেছে নেব।' তিনি বলেন, 'আমি আমার সবকিছু দিয়ে বিশ্বকাপ জয়ের চেষ্টা করেছি। গতবার আমরা এর কাছাকাছিও চলে গিয়েছিলাম।



তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ আক্ষেপ হয়ে থেকেছে মেসির জন্য।  

/এমআর/