বর্ষসেরা গোলের চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন লিওনেল মেসি, আলেসান্দ্র ফ্লোরেঞ্জি ও ওয়েন্ডেল লিরা। তবে সবাই ছাড়িয়ে পুসকাস অ্যাওয়ার্ড নামে পরিচিত বিশ্বসেরা গোলদাতার পুরস্কার জিতেছেন ওয়েন্ডেল লিরা।
মনোনয়ন প্রাপ্তদের মধ্যে সবচেয়ে অপরিচিত মুখ ছিলেন ওয়েন্ডেল লিরা। ব্রাজিলের ঘরোয়া লিগের দল গোইয়ানোর হয়ে খেলেন তিনি। ঘরোয়া লিগে হয়ে আতলেতিকো গো গোইয়ানেসিয়ার বিপক্ষে অসাধারণ এক বাইসাইকেল কিকে লক্ষ্যভেদ করেন তিনি। বাইসাইকেল কিকে করা অসাধারণ গোলটির সুবাদে পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন তিনি।
২০১০ সাল থেকে বর্ষসেরা গোলের পুরস্কার ‘পুসকাস অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একবারও এই অ্যাওয়ার্ডটি জিতেননি। গত বছর পুসকাস অ্যাওয়ার্ড জিতেন রিয়াল মাদ্রিদের কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। এছাড়া ২০১৩ সালে জাতান ইব্রাহিমোভিচ, ২০১২ সালে মিরেরাস্লাভ স্কচ, ২০১১ সালে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ২০১০ সালে হামিত আলতিনতোপ এই অ্যাওয়ার্ড জিতেন।
/এমআর/