ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে খেলতে পারি: রোনালদো

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় অনেক নামিদামী তারকা পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো জানালেন ভবিষ্যতে তিনি আমেরিকার মেজর সকার লিগে যোগ দিতে পারেন। জিকিউ সাময়িকীর প্রচ্ছদে রোনালদো ও ব্রাজিলিয়ান সুপার মডেল আমব্রোসিও

নিউ ইয়র্ক সিটি ভিত্তিক সাময়িকী জিকিউকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ভবিষ্যতে হয়ত যুক্তরাষ্ট্রে খেলার ভালো সুযোগ আছে আমার।আমি অবশ্যই এটা বিবেচনা করছি। কারণ, আমি আগেও বলেছি, ফুটবল আরও উন্নতি করেছে। …আমি মনে করি, এটা হতেও পারে।

রিয়ালে সুখে আছেন উল্লেখ করে গত নভেম্বরে ৩০ বছর বয়সী রোনালদো জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র, কাতার বা দুবাইয়ে খেলার কোনও ইচ্ছে নেই তার। বরং 'যথাযোগ্য' মর্যাদা নিয়েই অবসর নেবেন তিনি। উল্লেখ্য জিকিউ সাময়িকীর আগামী মাসের প্রচ্ছদে থাকছেন রোনালদো। ছবিতে তার সঙ্গে দেখা যাবে ব্রাজিলের সুপার মডেল আলেসান্দ্রা আমব্রোসিওকে।

/এমআর/