সাফ চ্যাম্পিয়নশিপে কাল নিজেদের অভিযান শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। এবার ট্রফি জয়ের লক্ষ্য জামাল ভূঁইয়াদের। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ! জ্বরে আক্রান্ত দুই নির্ভরযোগ্য ফুটবলার। তাই আগামীকালের ম্যাচে খেলতে পারছেন না তিনি।
জ্বরে আক্রান্ত দুই ফুটবলার হলেন- মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রেজাউল করিম। মালেতে যাওয়ার পরেই তারা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ অনুশীলনও করেননি। যদিও তাদের করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে। এখন হোটেলে বিশ্রামে আছেন তারা।
এখন কালকে তাদের ছাড়াই অস্কার ব্রুজনের দল মাঠে নামবে। যদিও এটাকে বড় সমস্যা দেখছেন না অধিনায়ক জামাল ভূঁইয়া। যেহেতু সোহেল রানা সবসময় একাদশে খেলে থাকেন। তার অনুপস্থিতি নিয়ে জামালের মন্তব্য, ‘সোহেল রানা গুরুত্বপূর্ণ সদস্য। তবে স্কোয়াডে অন্যরাও আছে। তারা ভালো করবে।’