রুনির গোলে লিভারপুলকে হারাল ম্যানইউ

ওয়েইন রুনির একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় লিভারপুলকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মর্যাদার এ লড়াইয়ে জিতে শিরোপার আশা টিকিয়ে রাখলো লুইন ফন গালের শিষ্যরা। এদিন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ম্যানইউকে আক্রমণে কোণঠাসা করে রাখলেও কাজে কাজটি করতে পারেনি লিভারপুল। প্রতিপক্ষের রক্ষণে আধিপত্য বিস্তার করে খেললেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি ইয়ুর্গেন ক্লপের দল। ম্যানইউ রুনি

ম্যাচের ১০ মিনিটেই প্রথম সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে অ্যাডাম ললনার নেওয়া শট থামিয়ে ম্যানইউকে বিপদে পড়তে দেয়নি গোলরক্ষক । ম্যাচের ১৭ মিনিটে হেন্ডারসনের আরেকটি শট বারের উপর দিয়ে গেলে বিপদে পড়েনি ম্যানইউ।  প্রথমার্ধের ২৮ ও ৩০ মিনিটে আরও দুটি সুযোগ পেয়েছিলেন হেন্ডারসন । তবে প্রতিবারই ব্যর্থ হয়েছেন এই তারকা ।

৩৯তম মিনিটেও এগিয়ে যেতে পারত লিভারপুল। বক্সের মধ্যে বল পেয়েছিলেন ফিরমিনো। কিন্তু অনেক চেষ্টা করেও সঙ্গে থাকা অন্তনি মার্সিয়ালকে ছিটকে ফেলতে পারেননি ব্রাজিলের এই মিডফিল্ডার। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে গোল প্রায় পেয়েও যাচ্ছিল অল রেডরা। তবে এ যাত্রায় রেড ডেভিলদের বাঁচিয়ে দেন গোলরক্ষক ডেভিদ ডি গেয়া।

৭৮তম মিনিটে জয়সূচ একমাত্র গোলটি করেন রুনি। কর্নার থেকে হেড করেছিলেন ফেলাইনি। লিভারপুলের গোলরক্ষক পরাস্ত হলেও বল গিয়ে লাগে বারে। তবে ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক রুনি। এই জয়ে ২২ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

/এমআর/