নিরাপত্তাহীনতায় বাসায় যেতে পারেননি মামুনুলরা

400নিরাপত্তাহীনতায় ভুগছেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। মূলত সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের খেলোয়াড়দের ক্লাবে অন্তর্ভূক্ত করা নিয়েই এই  অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছে।
সোমবার বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমি ফাইনালের খেলা শেষে শেখ জামাল তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিতে হানা দেয় জাতীয় দলের অবস্থানরত হোটেল পূর্বানীতে। এর পরিপ্রেক্ষিতেই জাতীয় দলের খেলোয়াড়রা নিরাপত্তাহীনতার কারণে আজ মঙ্গলবার দুপুর ১২টায় হোটেল ছেড়ে দিলেও বাসায় ফিরতে পারেননি।বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অবস্থান নিচ্ছেন।

শেখ জামালের এই কাণ্ডে অন্য ক্লাবের কর্মকর্তারাও ফেডারেশনে এসে অবস্থান নিয়েছেন। এর মধ্যে শেখ রাসেল, ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, কর্মকর্তাদের দেখা গেছে।   

/আরএম/এফআইআর/