শ্রীলঙ্কার কলম্বোতে প্রাইম মিনিস্টার মাহিন্দ্রা রাজাপাকসে চার জাতি প্রতিযোগিতায় একটু পরই বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সেশেলস। পর্তুগিজ কোচ মারিও লেমস একাদশও নির্ধারণ করে ফেলেছেন। ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।
একাদশে যারা সুযোগ পেয়েছেন তাদের সবারই লাল-সবুজ দলের জার্সি গায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। শুধু রক্ষণে সুশান্ত ত্রিপুরা এক বছর পর দল ফিরে খেলার সুযোগ পেয়েছেন। এছাড়া ৩৫ বছর বয়সী কোচ সম্ভবত ৪-২-৩-১ ছকে খেলাতে চাইছেন দলকে।
তেকাঠির নিচে জিকোই ভরসা। লেফট ব্যাক ইয়াসিন আরাফাত,সেন্ট্রাল ব্যাক হিসেবে বাদশা ও তপু এবং রাইট ব্যাকে সুশান্ত আছেন। দুই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ফাহাদ ও জামাল, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলবেন ইব্রাহিম। দুই উইংয়ে রাকিব ও সাদের সামনে একমাত্র স্ট্রাইকার হিসেবে সুমন রেজার ওপর দায়িত্ব থাকছে।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা,তপু বর্মণ,ইয়াসিন আরাফাত,আতিকুর রহমান ফাহাদ,জামাল ভূঁইয়া,মোহাম্মদ ইব্রাহিম,রাকিব হোসেন,সাদ উদ্দিন ও সুমন রেজা।