প্রতিশোধের ম্যাচে মেসি-সুয়ারেজকে পাচ্ছে না বার্সা

গত মৌসুমে কাতালানরা ছয়টি শিরোপা মধ্যে পাঁচটি ট্রফিই জিতে নিয়েছিলো। তবে স্প্যানিশ সুপার কাপে ফাইনালের প্রথম লেগে সান মামেসে বার্সাকে পেয়ে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিলো অ্যাটলেটিকো বিলবাও। ক্যাম্প ন্যু’তে পরের লেগে এনরিক শিষ্যরা ১-১ গোলে ড্র করায় হাতছাড়া হয় শিরোপাটি। ওই ফাইনালে হেরে এক মৌসুমে সম্ভাব্য সব শিরোপা জেতার রেকর্ড গড়া হয়নি লুইস এনরিকের। মেসি-সুয়ারেজ
এবার কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকোর মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। বুধবার বাংলাদেশ সময় রাত দু’টায় সান মামেসে আতিথিয়েতা নিতে যাবে বার্সা। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে কাতালানদের হয়ে মাঠে নামতে পারছেন না লিওনেল মেসি ও সুয়ারেজ। 

আগের ম্যাচে হালকা চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। তাই এ ম্যাচে মেসিকে খেলিয়ে ঝুঁকি নিতে চান না বার্সা কোচ লুইস এনরিক। আর নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারছেন না উরুগুইয়ান স্ট্রাইর লুইস সুয়ারেজ। 

প্রসঙ্গত, গত রবিবার লা লিগা ম্যাচে লুইস সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির পেনাল্টি গোলে ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে অ্যাতলেটিক বিলবাওকে ৬-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় বার্সেলোনা। তবে গত ম্যাচে বিশাল এ জয়েও স্বস্তিতে নেই বার্সা। 

/এমআর/