৯ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে লিভারপুলের জয়

শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার রুদ্ধশ্বাস ম্যাচে ইনজুরি টাইমের দুই গোলে দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ৪-৩ ব্যবধানে এগিয়ে ছিল লিভারপুল। তবে যোগ হওয়া সময়ে গোলে করে ৪-৪ ব্যবধানে ফিরে সমতায় ফিরে নরউইচ সিটি। সেই যোগ করা সময়েই গোল করে ৫-৪ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। লিভারপুল
এদিন নরউইচ সিটির মাঠে আতিথ্য নেয় অল রেডরা। আর এ ম্যাচে জয়ের ফলে লিভারপুল টেবিলের নয় অবস্থান থেকে আট নম্বর অবস্থান উঠে এসেছে ইয়ুর্গেন ক্লপের দল। 

ম্যাচের ১৮তম মিনিটে গোল করে লিভারপুলকে লিড পাইয়ে দেন ফিরমিনো। ২৯ মিনিটে মোবকানির গোলে ১-১ এ সমতায় ফিরে ফেরে নরউইচ। এরপর ম্যাচের ৪১ মিনিট নেস্মিথের গোলে এগিয়ে যায় স্বাগতিকদের। 

বিরতির পর ম্যাচের ৫৪ মিনিটে হোলাহানের গোলে ব্যবধান ৩-১ তরে নরউইচ। তবে, এক মিনিট পরেই ব্যবধান কমান লিভারপুলের তারকা হেন্ডারসন। ৬৩ মিনিটের মাথায় ৩-৩ গোলে সমতায় ফেরে পিছিয়ে থাকা অল রেডসরা। দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন ফিরমিনো। 

৭৫ মিনিটের মাথায় মিলনারের গোলে লিড নেয় লিভারপুল। তবে ম্যচো নাটকীয়তা তখনও বাকি ছিল। যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে ৪-৪ গোলের সমতা আনেন স্বাগতিক দলের ডিফেন্ডার সেবাস্তিয়ান আয়মার। 

তবে অতিরিক্ত সময়ে ৫ মিনিট (৯৫ মিনিট) গোল করে দলকে আবারও এগিয়ে নেন লিভারপুলের অ্যাডাম লালানা। ফলে ভাগ্যের জোরে ম্যাচে ফেরে অলরেডসরা। এ জয়ে ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট টেবিলের নিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে লিভারপুল।

/এমআর/