ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবর চাকরি পেতে নাকি ম্যানচেস্টার ইউনাইটেডকে দীর্ঘ ৬ পাতার চিঠি লিখেছেন 'বেকার' মরিনহো! শনিবার সাউদাম্পটনের বিপক্ষে হেরে গিয়ে ম্যানইউ কোচ লুইস ফন গাল যখন নিজের চাকরি নিয়ে বিপাকে ঠিক তখনই ওই খবর দেয় ব্রিটিশ দৈনিকগুলো।
তবে এ খবর অস্বীকার করেছেন মরিনহো নিজে। একইসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমের প্রতি ক্ষোভ ঝেড়েছেন তিনি। স্বঘোষিত স্পেশাল ওয়ানের এজেন্ট জর্জ মেন্দেস বলেন, 'এটা পুরোপুরি ফালতু খবর। এটা খুবই হাস্যকর যে মরিনহোর মতো একজন কোচ চাকরির জন্য ক্লাব কর্তৃপক্ষকে চিঠি দেবেন।'
শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। দলের পারফরম্যান্সে বিরক্ত ইউনাইটেড সমর্থকেরা আরও একবার দুয়ো দেন কোচ লুইস ফন গালের ওপর। এরপর ইন্ডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত হয় যে মরিনহো নাকি ম্যানইউ কর্তৃপক্ষ বরাবর চাকরির আবেদন জানিয়ে চিঠি লিখেছেন!
/এমআর/