কর ফাঁকির মামলায় হেরে গেলেন নেইমার

নেইমারকর ফাঁকির মামলায় হেরে গেলেন বার্সেলোনা তারকা নেইমার। বৃহস্পতিবার এই মামলায় হেরে গিয়ে ১ লাখ ১২ হাজার মার্কিন ডলার জরিমানা গুণতে হচ্ছে ব্রাজিল সুপার স্টারকে।
মূলত ঘটনা ছিল অনেক আগের। সান্তোসের মূল দলে নেইমার খেলতে শুরু করেন ২০০৯ সালে। এর আগে ২০০৭-০৮ সালেই কর ফাঁকি দিয়েছিলেন বর্তমান বার্সা ফরোয়ার্ড। এ নিয়ে চার বছর আগে করা মামলায় নেইমারকে ১ লাখ ১২ হাজার ডলার জরিমানা করেছিল ব্রাজিলের অর্থ বিভাগ। তখন এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন নেইমার। কিন্তু এতোদিন পর আদালত নেইমারের আবেদন নাকচ করে দিয়েছেন।
একই সঙ্গে ২০১৩ সালে সান্তোস থেকে বার্সায় তার দলবদলের ফি নিয়ে কর ফাঁকির মামলা চলছে স্পেনে।

/এফআইআর/