খেলা থামিয়ে রোনালদিনহোর অটোগ্রাফ চাইলেন রেফারি (ভিডিও)

ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচে খেলছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার রোনাদিনহো। প্রতিপক্ষ ছিল সান মার্টিন। আর খেলা চলাকালীন সময় অবাক করার মতো ঘটনা ঘটলো।রোনালদিনহো
ম্যাচ চলাকালীন হঠাৎ খেলা থামিয়ে হলুদ কার্ড বের করলেন রেফারি। ততক্ষণে অবাক রোনালদিনহোসহ দর্শকেরা। কী কারণে হলুদা কার্ড দেখাবেন তিনি! একটু পরই ভুল ভাঙল। যখন রেফারি কার্ডটি এগিয়ে দিলেন রোনালদিনহোর দিকে। চেয়ে বসলেন ব্রাজিলিয়ান তারকার সই!রোনালদিনহো হতাশ করেননি রেফারিকে। হাসিমুখে সঙ্গে সঙ্গে অটোগ্রাফ দিয়েছেন। 
খেলার পর রোনালদিনহো বলেন, 'এখনও আমি অবসর নিইনি। আরও কয়েকদিন খেলার ইচ্ছা রয়েছে। আমাকে ঘিরে ভক্তদের এ উন্মাদনা বেশ ভালোই লাগে।' 

/এমআর/