আন্তর্জাতিক কর্পোরেট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যান্ডো ডিজাইন

আন্তর্জাতিক কর্পোরেট ৭এস ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ব্যান্ডো ডিজাইন। শনিবার অনুষ্ঠিত ফাইনালে নিও জিপারকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্যান্ডো ডিজাইন।ব্যান্ড
একটি গোল করে এবং সতীর্থদের দিয়ে দুটি করিয়ে ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন ব্যান্ডো ডিজাইনের শাকিল। ২৬টি গোল করে টুর্নামেন্টের সর্বে‌‌‌াচ্চ স্কোরার ব্যান্ডোর ব্যবস্থাপনা পরিচালক ইমরানুর রহমান। 

চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন বিজিএমইএ-এর প্রেসিডেন্ট সিদ্দিকুর রাহমান। এ সময় উপস্থিত ছিলেন স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নুরিয়া লোপেজসহ আরও অনেকে। 

এই টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি দেশের মোট ১০টি কর্পোরেট প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো, ব্যান্ডো ডিজাইন, নিও, গ্রামীনফোন, ব্রিটিশ কাউন্সিল, আইটিএইচএস, এইচ অ্যান্ড এম, হাইলাইফ ম্যানেজম্যান্ট, কগনিজ্যান্ট টিজি অ্যান্ড ট্যাক্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল এবং পেরফেত্তি ভ্যান মেলে।
সেরা ১১ জন প্লেয়ারকে নিয়ে ড্রিম টিমও গঠন করেছে টুর্নামেন্টের আয়োজক লিও এন্টারটেইনমেন্ট ও হাইলাইট ম্যানেজম্যান্ট।

/এমআর/