ফুটবল থেকে সরে দাঁড়ালো সাইফ স্পোর্টিং

এবারের প্রিমিয়ার লিগে তৃতীয় হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ডিয়েগো আন্দ্রেস ক্রসিয়ানির অধীনে দারুণ খেলছে দলটি। নতুন মৌসুমের জন্য খেলোয়াড় ও কোচ অনেকটা চূড়ান্ত করে রেখেছে। সেই তারাই কিনা হঠাৎ আজ (বুধবার) ফুটবল থেকে সাময়িকভাবে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

ফুটবল থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বাফুফেকে চিঠিও দিয়েছে সাইফ। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ দুপুরে বাফুফে সভাপতি বরাবর একটি চিঠি দিয়েছে (সাইফ স্পোর্টিং)। সেখানে উল্লেখ করেছে, সাময়িকভাবে তারা ফুটবলের সব কার্যক্রম থেকে বিরতিতে থাকছে। এমনকি দ্বিতীয় বিভাগে তাদের যে যুব দল ছিল তারাও অংশ নেবে না।’

ফুটবল থেকে সরে দাঁড়ানোর ব্যাখ্যায় ক্লাবটি লিখেছে, ‘বৈশ্বিক অর্থনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা বিবেচনায় এনে এখন ফুটবল কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।’