মালদ্বীপকে হারালো বাংলাদেশের মেয়েরা

পুরুষ ফুটবলে ড্র করলেও মহিলা ফুটবলে জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।মহিলা ফুটবল
সাবিনা ও মারজিয়া একটি করে গোল করেছেন। টানা দুই জয়ে মহিলা ফুটবল দল ফাইনাল খেলার সম্ভাবনা জিইয়ে রাখলো। আগামীকাল গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবেন সাবিনারা।

/আরএম/এমআর/