মহিলা ফুটবলে দলের কর্মকর্তার সঙ্গে অসদাচরণ

বাংলাদেশ মহিলা ফুটবল দলের মিডিয়া ম্যানেজার আহসান আহমেদ অমিতের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে নিকোলাস নামক এসএ গেমসের আয়োজক কমিটির এক ভারতীয় কমকর্তার বিরুদ্ধে।এসএস গেমস
বাংলাদেশ মহিলা ফুটবল দলের মাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আহসান আহমেদ অমিত নিজেই আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ করেন। তিনি বলেন, 'ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় আমি মহিলা খেলোয়াড়দের পাশে দাড়িয়েছিলাম। নিয়ম অনুযায়ী একজন কর্মকর্তা মাঠে থাকতে পারেন। কিন্তু এই নিকোলাস আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মাঠ থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
তিনি আরও বলেন, আমি এ ব্যাপারে বাংলাদেশ দলের শেফ দ্যা মিশন আশিকুর রহমান মিকুকে অবহিত করেছি। খবর-এনডিটিভি

/আরএম/এমআর/