কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমছে পর্তুগাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তারকা এই ফুটবলারকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন।
রোনালদোর বদলে দলে জায়গা পেয়েছেন গোঞ্জালো রামোস। মাঠে নেমেই কোচ সান্তোসের আস্থার প্রতিদান দিলেন গোঞ্জালো। ১৭ মিনিটে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন তিনি। থ্রো থেকে বক্সের মধ্যে রামোসকে পাস দেন জোয়াও ফেলিক্স। প্রথম পোস্টে থাকা গোলরক্ষকের পাস দিয়ে জোরালো শটে গোল করেন রামোস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন গোলরক্ষক। রোনালদোর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন রামোস। আর সুযোগ পেয়েই গোল করলেন তিনি।
বেনফিকার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। পর্তুগালের শীর্ষ লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল।