বাংলাদেশের জাতীয় ফুটবল দলে হেড কোচ হয়ে কাজ করছেন হাভিয়ের কাবরেরা। এবার তার সঙ্গে যোগ দিতে যাচ্ছেন আরও দুই স্প্যানিশ কোচ। সহকারী হিসেবে দাভিদ গোমেস ও গোলকিপিং কোচ মিগেল আনহেল ইগলেসিয়াস আনিদো। এছাড়া ফিজিও যোগেশ্বর সেন্থিল কুমার কাজ করবেন।
আগে থেকেই বলা হয়েছিল মার্চে সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বিদেশি কোচিং স্টাফ নিয়োগ দেওয়া হবে। সেই কথা অনুযায়ী জামালদের কোচিং স্টাফ বহরে তারা যুক্ত হলেন।
গোলকিপিং কোচ আনিদো সবশেষ কাজ করেছেন স্পেনের দল সি. পি এলেরতানাভিয়াতে। আর বার্সেলোনার যুক্তরাষ্ট্রের একাডেমিতে কাজ করার অভিজ্ঞতা আছে গোমেসের। স্পেনের সি. দি বেলুসোতে সবশেষ কোচিং করিয়েছেন তিনি।
আগামী ৩ মার্চ থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে।