ম্যানইউর আর্জেন্টাইন ডিফেন্ডারের সফল অস্ত্রোপচার

ফ্র্যাকচার্ড মেটাটারসাল বোনের কারণে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। তার পায়ের সফল অস্ত্রোপচার হয়েছে।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেছেন মার্তিনেস। ইউরোপা লিগে সেভিয়ার সঙ্গে ২-২ গোলের ড্রয়ের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন।

ইনস্টাগ্রাম পোস্টে মার্তিনেস জানান, অস্ত্রোপচার খুব ভালোভাবে হয়েছে এবং এখন তিনি সুস্থ হওয়ার দিকে মনোনিবেশ করছেন।

২৫ বছর বয়সী ডিফেন্ডারকে ছাড়া ইউনাইটেড প্রিমিয়ার লিগের তৃতীয় স্থানে উঠেছে। এছাড়া ইউরোপা লিগ ও এফএ কাপ শিরোপার দৌড়ে আছে।

ইউনাইটেডে ইনজুরির তালিকা বেশ লম্বা। ইনজুরির কারণে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন রাফায়েল ভারানে ও মার্কাস র‌্যাশফোর্ড।