থাইল্যান্ড-মালয়েশিয়ার গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব হবে ৪ থেকে ১২ সেপ্টেম্বর। এই বাছাইপর্বে খেলছে বাংলাদেশও। এএফসির হেড কোয়ার্টার মালয়েশিয়ায় যার ড্র হয়েছে আজ বৃহস্পতিবার। লাল-সবুজ দল ‘এইচ’ গ্রুপে পড়েছে। সেখানে বাংলাদেশ ছাড়াও আছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন।

এশিয়ার ৪৩টি দেশ ১১টি গ্রুপে বিভক্ত হয়ে লড়বে। তার মধ্যে গ্রুপ সেরা ও চার সেরা রানার্সআপ দল খেলবে মূল পর্বে। মূল পর্ব হবে ২০২৪ সালের ১৫ এপ্রিল থেকে ৩ মে। মূল পর্বের স্বাগতিক দল হলো কাতার। তারা সরাসরি খেলবে।

এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সৌদি আরব। তাছাড়া দক্ষিণ কোরিয়া, ইরাক, উজবেকিস্তান ও জাপান একবার করে শিরোপা জেতার স্বাদ পেয়েছে।